প্রথমবার তুষি-শ্যামল

প্রথমবার তুষি-শ্যামল
Advertisement
Advertisement

বড় পর্দায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন নাজিফা তুষি ও শ্যামল মাওলা। নতুন চলচ্চিত্র ‘সুরাইয়া’-তে জুটি বেঁধে হাজির হচ্ছেন তারা। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

নির্মাতা রবিউল আলম রবি শুটিং শুরুর বিষয়টি নিশ্চিত করলেও আপাতত বিস্তারিত জানাতে অনাগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রযোজক শিগগিরই আনুষ্ঠানিকভাবে তথ্য প্রকাশ করবেন।

চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘সুরাইয়া’-তেই প্রথমবার জুটি হচ্ছেন তুষি ও শ্যামল। শিবব্রত বর্মনের গল্প অবলম্বনে নির্মিত এই ছবিটি আন্তর্জাতিক অঙ্গনেও আগ্রহ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের সিয়াটলে তাসভীর চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে জায়গা পাওয়ার পাশাপাশি দক্ষিণ কোরিয়ার বুসান ফিল্ম মার্কেটেও নির্বাচিত হয়েছে প্রকল্পটি।

এছাড়া ফ্রান্সের পিএএস থেকে চিত্রনাট্য উন্নয়নে পরামর্শ ও ওয়ার্কশপ সহায়তা পেয়েছে ‘সুরাইয়া’। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদান হিসেবে পেয়েছে ৭৫ লাখ টাকা। ছবিটির প্রযোজনায় যুক্ত রয়েছেন ফজলে হাসান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad