‘প্রতিরোধ দিবস’ ঘোষণার দাবি নিয়ে যা জানালেন প্রেস সচিব

‘প্রতিরোধ দিবস’ ঘোষণার দাবি নিয়ে যা জানালেন প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: শফিকুল আলমের ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

১৮ জুলাইকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ ঘোষণার পাশাপাশি এই দিনটিকে জাতীয় দিবসের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব) এই দাবি তোলে।

এ বিষয়ে রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জুলাই স্মরণসভা থেকে সরকার আগামীকাল (মঙ্গলবার) ক্যালেন্ডার ঘোষণা করতে যাচ্ছে।

তিনি জানান, জুলাই মাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখের মধ্যে ১৮ জুলাইকে পুরোপুরি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী লড়াইয়ের প্রতি উৎসর্গ করা হবে। দিনটি ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে রাষ্ট্রীয় ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে বলেও তিনি আভাস দেন।

পুসাবের পোস্টে বলা হয়, ১৮ জুলাইয়ের সেই ঐতিহাসিক প্রতিরোধ না হলে ৫ আগস্টের বিজয় অধরা থেকে যেত। ওই দিনই সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী শহীদ ও আহত হন। তাই দিনটির গুরুত্ব বিবেচনায় এটিকে জাতীয় স্বীকৃতি দেওয়া জরুরি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad