জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন
'আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল' প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচি পালন করেছে ছাত্রদল। ছবি: বিএনপির ফেসবুক পেজ
Advertisement
Advertisement

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ প্রতিপাদ্য নিয়ে পূর্বঘোষিত এ কর্মসূচি আয়োজন করে সংগঠনটি।

এসময় ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, ১ জুলাই থেকে মাসব্যাপী আলোচনা সভা, মানববন্ধন, প্রদর্শনী, রক্তদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচি চলবে।

মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরসহ অন্যান্য নেতাকর্মীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad