প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড
রায় ঘোষণার সময় পর পুলিশের পাহারায় নুরুদ্দিন মোল্লাকে জেল হাজতে নেওয়া হয়। ছবি: ইউএনবি।
Advertisement
Advertisement

ফরিদপুরে ১৩ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় নুরুদ্দিন মোল্লা (৫৭) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডকৃত অর্থ ভুক্তভোগী কিশোরীর পরিবারকে দেওয়ার আদেশ দিয়েছেন বিচারক।

সোমবার দুপুরের দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।

দণ্ডিত নুরুদ্দিন ফরিদপুর সদরের ঈশানগোপালপুর ইউনিয়নের বাসিন্দা। সম্পর্কে তিনি ভুক্তভোগী কিশোরীর চাচা। রায় ঘোষণার সময় নুরুদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশের পাহারায় কারাগারে নেওয়া হয়।

জানা যায়, ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর বাড়িতে কেউ না থাকায় ওই কিশোরীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন নুরুদ্দিন। ওই সময়ে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন।

পরে মেয়েটিকে অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করানো হয়। পরদিন তার বাবা কোতোয়ালি থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী ভূইয়া রতন বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট প্রকাশ করছি। নুরুদ্দিন যে অপরাধ করেছেন তার জন্য আমার সর্বোচ্চ শাস্তিই কামনা করেছিলাম।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad