প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাড়িতে সালাহউদ্দিন আহমদ

প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাড়িতে সালাহউদ্দিন আহমদ
জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাড়িতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাড়িতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তারা দুইজন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসনে নির্বাচনে লড়বেন।   

মঙ্গলবার রাতে কক্সবাজারের চকরিয়ার হারবাং ইউনিয়নের কালা সিকদারপাড়ায় ফারুকের বাসায় যান তিনি। ফারুকের বাবা নুরুল কবিরের মৃত্যুর খবর পেয়ে তাকে দেখতে যান সালাহউদ্দিন আহমদ।

জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাড়িতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: টাইমস

জানা গেছে, মঙ্গলবার রাতে চকরিয়া উপজেলার খুটাখালী ও ডুলাহাজারা ইউনিয়নে সালাহউদ্দিন আহমদের গণসংযোগ কর্মসূচি ছিল। পরে তিনি ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় যোগ দেন। পথসভা শেষে তিনি ফারুকের বাড়িতে যান। 

সালাউদ্দিন আহমদ বলেন, ‘আব্দুল্লাহ আল ফারুক আমার এলাকারই সন্তান। তার বাবা মারা গেছেন। যেহেতু আমি এলাকায় এসেছি, তাই তার পরিবারের খোঁজ নিতে তার বাসায় যাই।’

এ সময় সালাহউদ্দিন আহমদের সঙ্গে ছিলেন তার স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকসহ দলীয় নেতারা।

এর আগে, সোমবার দুপুরে নুরুল কবির মারা যান। খবর পেয়ে সেদিনই এক বিবৃতিতে শোক প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর