নকআউট রাউন্ডে মরক্কো-নেদারল্যান্ডস ১-১ গোলে ড্রয়ের পর খেলা গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে শেষ ১৬ (রাউন্ড অব সিক্সটিন) নিশ্চিত করল মরক্কো।
ম্যাচের শুরু থেকেই দারুন নাটকীয়তায় টানটান উত্তেজনা ধরে রাখে দুই দল। ম্যাচের ৭২ মিনিটে কোডি গাকপোর দুর্দান্ত গোলে উল্লাসে মেতে ওঠে ডাচরা। ৯০ মিনিটের মূল খেলার প্রায় শেষ দিকেও মরক্কো গোলের দেখা না পাওয়ায় প্রায় জয় নিশ্চিত করে ফেলেছিল নেদারল্যান্ডস।
কিন্তু অতিরিক্ত সময়ের শুরুতে বদলে যায় সমীকরণ। মরক্কোর দিয়পের গোলে ১-১ সমতা ফেরায় দলটি। আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোল করে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখে মরক্কো।
১-১ ড্র নিয়ে দুই দল টাইব্রেকারে যায়। নেদারল্যান্ডসের টেউন কুপমাইনার্স প্রথম শটে গোল পেয়ে দারুন শুরু করেন। তবে জাস্টিন ক্লাইভার্ট মিস করেন দ্বিতীয়টি। তৃতীয় শটে বল জালে জড়ান ভাউট ভেগহর্স্ট। মিস হয় জুরিয়েন টিম্বারের চতুর্থ ও ক্রাইভেন সামারভিলের পঞ্চম শট।
অন্যদিকে মরক্কোর হয়ে নিল আল আইনাউই প্রথম শট মিস করলেও দ্বিতীয়, তৃতীয় শটে গোল করেন সুফিয়ান রাহিমি ও তালবি। চতুর্থ শটে আশরাফ হাকিমি ব্যর্থ হলেও পঞ্চম শটে গোল করে বিজয় ছিনিয়ে আনেন ইসমাইল সাইবারি।
আর এর মধ্য দিয়েই ডাচদের কাঁদিয়ে ভাগ্য নির্ধারণের ম্যাচে উতরে যায় মরক্কো।


