সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার পিএসসির জনসংযোগ দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।
পিএসসির আরেক কর্মকর্তা জানান, শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার দুপুরে তিনি পদত্যাগ করেছেন বলে শুনেছি। তবে এই পদত্যাগের পেছনে অন্য কারণ থাকতে পারেও বলেও জানান তিনি।
ইতোপূর্বে ২০২৪ সালের অক্টোবরে জুলাই গণঅভ্যুত্থানের পর অধ্যাপক মোবাশ্বের মোনেমকে এই পদে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।
মূলত, অন্তর্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ জন সদস্য পদত্যাগ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।


