পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। জানা গেছে তিনি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
পদত্যাগপত্রে বলা হয়, তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন। কাজেই তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্ব পালনে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এ পরিপ্রেক্ষিতে সরকারের উন্নয়ন ও গতিশীলতা বৃদ্ধির স্বার্থে তিনি পদত্যাগ করাকে শ্রেয় বলে মনে করছেন।


