পাবনায় সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

পাবনায় সাপের কামড়ে প্রাণ গেল যুবকের
রুহান মোল্লা।
Advertisement
Advertisement

পাবনার সাঁথিয়ায় সাপের কামড়ে রুহান মোল্লা (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চর কাবারিকোলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রুহান একই গ্রামের হেলাল মোল্লার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রুহান রাতে বাড়ির পাশে ডোবায় টেটা দিয়ে মাছ শিকার করতে গেলে সেখানে তাকে বিষধর সাপ ছোবল দেয়। স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরিবারের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের ছোবলের প্রতিষেধক বা অ্যান্টিভেনম থাকার পরও চিকিৎসক রুহানের শরীরে তা প্রয়োগ না করে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করেন। পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে রুহান মারা যায়। এ ঘটনায় অভিভাবকরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

আরও পড়ুন

রুহানের রাবা হেলাল মোল্লা বলেন, সাপের কামড়ের কথা বলার পরও চিকিৎসক আমার ছেলেকে বাঁচাতে অ্যান্টিভেনম বা প্রতিষেধক প্রয়োগ করেননি। অ্যান্টিভেনম সময় মতো প্রয়োগ করলে আমার ছেলে মারা যেত না।

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল বাতেন বলেন, রাতে দায়িত্বরত চিকিৎসক রুহানের শরীরে সাপের ছোবলের তেমন কোনো নমুনা পায়নি। হাসপাতালে অ্যান্টিভেনম বা প্রতিষেধক রয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করেনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad