পাবনায় বাড়ির পাশে শিশুর মরদেহ উদ্ধার, আটক ২

পাবনায় বাড়ির পাশে শিশুর মরদেহ উদ্ধার, আটক ২
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

পাবনা পৌর সদরের শালগাড়িয়া সরদারপাড়া এলাকায় হাফসা (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়েছে।

শনিবার রাত দশটার দিকে নানা বাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাফসা দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কামারগাঁও গ্রামের প্রবাসী হাফিজুর রহমানের মেয়ে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম  জানান, কানের দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশে দুর্বৃত্তরা শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে বাগানে ফেলে রেখে যায়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রমজান আলী (২৮) ও সাব্বির হোসেন  (২৫) নামের দুইজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

 

আরও পড়ুন

হাফসার নানা মল্লিক সরদার জানান, শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে শিশু হাফসাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রায় দুই ঘণ্টা পর রাত ৮টার দিকে বাড়ির পাশে বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, হাফসার নানার বাড়ির পাশের বাগানটি দীর্ঘদিন ধরে বখাটে, মাদকসেবী ও জুয়ারুদের আড্ডাস্থল ছিল। তারা এ হত্যার সাথে জড়িত থাকতে পারে বলেও মন্তব্য করেন স্থানীয়রা।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে ওসি আব্দুস সালাম বলেন, ‘পাবনা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad