ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীসহ নিহত ৩, পাবনা-ঢাকা সড়কে অবরোধ

ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীসহ নিহত ৩, পাবনা-ঢাকা সড়কে অবরোধ
সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যুর পর পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনা সদর উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানে ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের জাফরাবাদ বাঙ্গাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা ট্রাকটি জব্দ করে পুলিশে হস্তান্তর করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর থেকে পাবনা-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, সকালে একটি ব্যাটারিচালিত ভ্যান পাবনার দিকে যাচ্ছিল। পথে পেছন দিক থেকে বাঁশবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ও স্থানীয়দের সহায়তায় আহতদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। নিহতরা হলো-পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার, পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা ও ভ্যানের ড্রাইভার আকরাম হোসেন।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর