পাটুরিয়ায় ফেরিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

পাটুরিয়ায় ফেরিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচল করা ‘কেরামত আলী’ নামের ফেরিতে হঠাৎ আগুন ধরে। শুক্রবার বিকাল পৌনে ৬টার দিকে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচল করা ‘কেরামত আলী’ নামের একটি ফেরিতে হঠাৎ আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া দেখা দিলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার বিকাল পৌনে ৬টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ আব্দুস সালাম।

প্রত্যক্ষদর্শী ও যশোর থেকে ঢাকাগামী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বেলাল মাহমুদ জানান, ঘাটে অবস্থানকালে ফেরিটির সাইলেন্সার পাইপ থেকে হঠাৎ আগুনের শিখা বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই পাইপ থেকে ঘন কালো ধোঁয়া বের হতে থাকে। এতে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। অনেকেই ঘটনাটি ভিডিও ধারণ করেন।

খবর পেয়ে শিবালয় ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডিজিএম আব্দুস সালাম জানান, সাইলেন্সার পাইপে জ্যাম হলে এ ধরনের সামান্য আগুন ও ধোঁয়া দেখা দিতে পারে। এতে আতঙ্কের কোনো কারণ নেই।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad