পাটগ্রামে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

পাটগ্রামে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর
Advertisement
Advertisement

​লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক মো. আলী হোসেনের (৫০) মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বুধবার রাত ৮টা ৫০ মিনিটে সীমান্তের ৮৬৮/৩ নম্বর পিলারের নিকটবর্তী ধবলগুড়ি বিওপি এলাকায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। ​নিহত আলী হোসেন উপজেলার ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

​বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, বিজিবির ধবলগুড়ি বিওপি কমান্ডার নায়েক সুবেদার আমিরুল ইসলাম এবং বিএসএফের ১৫৬ ব্যাটালিয়নের শ্রীমুখ কোম্পানি কমান্ডার এসি শ্রী রাজেশ কুমার যাদবের উপস্থিতিতে ভারতের মাথাভাঙ্গা থানা পুলিশ মরদেহটি পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে। রাত ৯টার দিকে পুলিশ মরদেহ নিহতের বড় ভাই আনোয়ার হোসেনের কাছে বুঝিয়ে দেয়।

​এর আগে বুধবার ভোররাতে সীমান্তের ৮৭৪/৫-এস পিলারের নিকটবর্তী ভারতীয় অংশে বিএসএফের গুলিতে আলী হোসেন নিহত হন।

বিএসএফের বরাত দিয়ে বিজিবি জানায়, ৭-৮ জনের একটি দল সীমান্ত এলাকায় প্রবেশ করলে বিএসএফ বাধা দেয়। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে বিএসএফ গুলি চালালে আলী হোসেন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ভারতীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​পাটগ্রাম থানা পুলিশ মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad