জয়পুরহাটের পাঁচবিবিতে দুটি ভ্যানের মুখোমুখি সংর্ঘষে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার বালিঘাটা ইউনিয়নের পুটারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ভ্যানচালকের নাম সেকেন্দার আলী (৬৮)। তিনি একই ইউনিয়নের আটুল গ্রামের মৃত হাজেম মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেকেন্দার পাঁচবিবি উপজেলা বাজার থেকে যাত্রী নিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে পুটারবিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি আলু বোঝাই ভ্যানের সঙ্গে তার ভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা সেকেন্দার আলীকে উদ্ধার করে দ্রুত পাঁচবিবির মহিপুর উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে জয়পুরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মুত্যু হয়।


