পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রে থাকবে নারী: জুবাইদা রহমান

পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রে থাকবে নারী: জুবাইদা রহমান
ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন জুবাইদা রহমান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশের নারীদের পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রাহমানের স্ত্রী জুবাইদা রহমান। তিনি বলেন, ‘নারীদেরকে পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রে রাখা হবে। বিএনপি সরকার বিশ্বাস করে নারী মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা হলে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় অর্জন সহজ হবে।’

শুক্রবার ঢাকার গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) কার্যালয়ে সুবিধাবঞ্চিত নারী, শিশু ও শ্রমজীবী মানুষের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। তিনি এই ফাউন্ডেশনটির ভাইস প্রেসিডেন্ট।

জুবাইদা রহমান বলেন, ‘আমাদের লক্ষ্য সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তোলা। নারীরা যখন নিজের পায়ে দাঁড়াতে পারবে, তখনই একটি সমাজ সত্যিকার অর্থে উন্নত হবে।’

এ সময় শিশুদের জন্য নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শিক্ষায় গুরুত্ব দিতে হবে, যাতে ভবিষ্যতে দেশ-বিদেশে কর্মসংস্থানে তারা অগ্রাধিকার পায়।

আরও পড়ুন

এ ছাড়া মাধ্যমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা ও তৃতীয় ভাষা অন্তর্ভূক্ত করা হলে দক্ষ মানবসম্পদ তৈরি হবে বলে মন্তব্য করেন জুবাইদা রহমান। নারী মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা গেলে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সহজ হবে মনে করেন তিনি।

অনুষ্ঠানে জুবাইদা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক  এবিএম ওবায়দুল ইসলাম, সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকী, অধ্যাপক লুৎফর রহমান, ব্যারিস্টার মীর হেলাল, অধ্যাপক আবুল হাসনাত মো. শামীম, শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী প্রমুখ।

এতে ঢাকা-১৭ আসনের ভাসানটেক ও কড়াইল বস্তিসহ সংশ্লিষ্ট এলাকার সুবিধাবঞ্চিত নারী ও শিশুরা অংশ নেন। আয়োজকরা জানান, সমাজের অবহেলিত মানুষের সঙ্গে ইফতারের আনন্দ ভাগ করে নেওয়াই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad