পরিত্যক্ত গভীর নলকূপ ভরাটের নির্দেশ

পরিত্যক্ত গভীর নলকূপ ভরাটের নির্দেশ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দুর্ঘটনা রোধে সারাদেশে বিদ্যমান পরিত্যক্ত গভীর নলকূপ ভরাট করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের তিন মাসের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

একটি রিটের শুনানি করে সোমবার বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

এর আগে দেশের বিভিন্ন জায়গায় পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশুদের মৃত্যুর ঘটনা সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটের পক্ষে তিনিই শুনানি করেন।

আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন টাইমস অব বাংলাদেশকে বলেন, ২০১৪ সালে শাহজাহানপুরের রেলওয়ে কলোনীতে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনা দেশবাসীকে নাড়িয়ে দিয়েছিল। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বরে রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশু সাজিদের মৃত্যু হয়। সবশেষ চলতি বছরের ২৮ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশু মিসবাহর মৃত্যু হয়।

এসব ঘটনা সংযুক্ত করে হাইকোর্টে রিট করি। রিটের শুনানি নিয়ে আদালত তিন মাসের মধ্যে সব পরিত্যক্ত নলকূপ ভরাট করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad