পদ্মা সেতুতে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পদ্মা সেতুতে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
পদ্মা সেতুতে দুর্ঘটনার শিকার মোটরসাইকেল। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে এক্সপ্রেসওয়েতে ওঠার সময় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত সোয়া ১০টার দিকে শরীয়তপুরের নাওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, পদ্মা সেতুর সার্ভিস এরিয়া থেকে এক্সপ্রেসওয়েতে উঠছিল একটি মোটরসাইকেল। এ সময় পেছন থেকে একটি অজ্ঞাতনামা বাস সেটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

নিহতদের একজন হলেন মোহাম্মদ আলী অন্তু (৩২)। তিনি ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকার বাসিন্দা। তার জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় শনাক্ত করা হয়েছে। অপর নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নকিব আকরাম হোসেন বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad