পদত্যাগ করলেন ইউজিসির চেয়ারম্যান এসএমএ ফায়েজ

পদত্যাগ করলেন ইউজিসির চেয়ারম্যান এসএমএ ফায়েজ
বুধবার ইউজিসি মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ।

সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে তিনি এ পদত্যাগপত্র পাঠিয়েছেন।

চিঠিতে তিনি জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-এর চেয়ারম্যান হিসেবে যোগ দেন।

তবে শারীরিক অসুস্থতার কারণে কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।

এ পরিস্থিতিতে নিজের বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা করে ইউজিসির চেয়ারম্যান পদ থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন অধ্যাপক ফায়েজ।

ইউজিসি সূত্র এবং শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ইউজিসি চেয়ারম্যানের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পদত্যাগপত্রের বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad