পণের বিনিময়ে মুক্ত হলেন বান্দরবানের ২ শ্রমিক

পণের বিনিময়ে মুক্ত হলেন বান্দরবানের ২ শ্রমিক
অপহৃত দুই শ্রমিক তপন দাশ ও জয় নাথ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

১৪ লাখ টাকার পণের বিনিময়ে মুক্তি পেলেন বান্দরবানে অপহৃত দুই শ্রমিক।

মুক্তি পাওয়া দুজন হলেন সুয়ালকের ইটভাটার শ্রমিক তপন দাশ (৬৫) ও জয় নাথ (৫৫)।

বান্দরবানের সুয়ালকের এএইচএন ইটভাটার মালিক আবদুল কুদ্দুস এবং সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা জানান, অপহৃত দুই শ্রমিক তপন দাশ ও জয় নাথকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। তাদের জন্য ১৪ লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে।

আবদুল কুদ্দুস জানান, মুক্তিপণ পাওয়ার পর বৃহস্পতিবার রাতে অপহৃতদের সদর ইউনিয়নের কানাপাড়ার গভীর জঙ্গলে ছেড়ে দেয় অপহরণকারীরা।

তবে, পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত ৪ সেপ্টেম্বর রাতে অস্ত্রের মুখে ওই দুইজনকে অপহরণ করা হয়। এ ঘটনার পরপরই পুলিশ এবং নিরাপত্তা বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালায়। এক সপ্তাহ ধরে নানা প্রক্রিয়ায় যোগাযোগের পর তাদের ফিরে পাওয়া যায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad