পঞ্চগড় সীমান্তে মানব পাচারকারী আটক

পঞ্চগড় সীমান্তে মানব পাচারকারী আটক
পঞ্চগড় সীমান্তে বিজিবির হাতে আটক মানব পাচারকারী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে এক মানব পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সাটিয়াপাড়া সীমান্ত এলাকা থেকে শুক্রবার রাতে আবু হোসেন (৩০) নামে ওই পাচারকারীকে আটক করা হয়।

আবু হোসেন লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার কাঁঠালতলী গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৬ বিজিবি ব্যাটালিয়ের অধিনস্ত ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সুবেদার এ কে এম আলী আজাদের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এসময় ৭৪৯ পিলারের প্রায় ১৪০ গজ অভ্যন্তরে, বাংলাদেশের সাটিয়াপাড়া এলাকা থেকে ওই মানব পাচারকারীকে আটক করে বিজিবি সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad