পঞ্চগড়ে নিখোঁজের ৩ দিন পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে নিখোঁজের ৩ দিন পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার
নিহত কলেজ ছাত্রী ধত্রি রাণী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পঞ্চগড়ে নিখোঁজের তিনদিন পর এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার সকালে বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের আরাজি সাকোয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ধত্রি রানী (২০) নামে ওই কলেজ ছাত্রী এলাকার ক্ষীতিশ চন্দ্র বর্মনের মেয়ে। তিনি সাকোয়া ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার বিকালে রানী সাকোয়া বাজারে প্রাইভেট পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। তবে আর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। পরে খোঁজ না পেয়ে বোদা থানায় একটি সাধারণ ডায়েরী করেন তার বাবা।

তিনদিন পর শুক্রবার বাড়ির পাশে একটি পুকুরে ওই কলেজ ছাত্রীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষ করে।   

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad