রংপুরে ট্রাক-বাস ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৬

রংপুরে ট্রাক-বাস ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৬
দুর্ঘটনাকবলিত দুমড়ে-মুচড়ে যাওয়া বাস। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রংপুরে ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বড় দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম মিজানুর রহমান জানান, সকালে পীরগঞ্জের পেট্রোল পাম্পের কাছে হাইওয়ের পাশে ওয়ান ওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে রংপুরগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে রাস্তায় পড়ে যায়। পরে পেছন দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস ওই ট্রাককে আরেক দফা ধাক্কা দেয়।

সংঘর্ষে মুন্নি আখতার রহিমা (৩০) নামের এক যাত্রী ঘটনাস্থালেই মারা যান । তার বাড়ি গাজীপুরে। এ ঘটনায় আরও সাত যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রাজ্জাক (৫০) নামের আরেক যাত্রী। তার বাড়ি রংপুরের হারাগাছে।

পুলিশ দুর্ঘটনাকবলিত তিনটি পরিবহনই উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad