নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশীষ কুমার সিংহ।
তিনি জানান, নির্বাচনে সমিতির ৩৪২ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
১৫টি পদের মধ্যে ইতোমধ্যে ১২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি তিনটি পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের আগে প্রার্থীদের জোর প্রচারণায় আদালত ভবন ও আশপাশের এলাকা ব্যানার–ফেস্টুনে ছেয়ে গেছে।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু ও অ্যাডভোকেট জিয়া উদ্দিন খান জিয়া। সাধারণ সম্পাদক পদে লড়ছেন তিনজন। তারা হলেন- অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক এবং অ্যাডভোকেট শেখ মো. মজিবুর রহমান (মিলন)।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম আমিন, অ্যাডভোকেট ইমরান সাদিক ও অ্যাডভোকেট মো. রুকনউদ্দিন।
এদিকে সহ-সভাপতি-১ পদে অ্যাডভোকেট আ. রশিদ ভূঁইয়া এবং সহ-সভাপতি-২ পদে অ্যাডভোকেট মো. বাবুল মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শামীম আহম্মেদ।
এ ছাড়া লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম খান (উত্থান), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে অ্যাডভোকেট নূরুর রহমান অপু, বিনোদন ও খেলাধুলা সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন এবং অডিটর পদে অ্যাডভোকেট আব্দুর রফিক (বাবুল) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে নির্বাচিত হয়েছেন পাঁচজন। তারা হলেন—অ্যাডভোকেট মোশাররফ হোসেন (তমাল), অ্যাডভোকেট এ. কে. এম. গোলাম রব্বানী, অ্যাডভোকেট কলপ মিয়া, অ্যাডভোকেট রুহুল আমীন এবং অ্যাডভোকেট আজহারুল ইসলাম (রুবেল)।
তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আশীষ কুমার সিংহ। অন্য দুই নির্বাচন কমিশনার হলেন অ্যাডভোকেট শহর আলী খান ও অ্যাডভোকেট হাজী আব্দুল খালেক।


