হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাঈম গ্রেপ্তার

হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাঈম গ্রেপ্তার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল শাখা সভাপতি আনোয়ার হোসেন নাঈমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত এ আদেশ দেয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে গ্রেপ্তারের আবেদন করেছিলেন।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিনের আবেদন করেন। তিনি বলেন, ‘একই ব্যক্তিকে একের পর এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামিনের সাংবিধানিক অধিকার অর্থহীন করা হচ্ছে। একটি মামলায় জামিন পেলেই আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো বিচার নয়, বরং অনির্দিষ্টকাল কারাগারে রাখার অপকৌশল।’

আইনজীবী আরও বলেন, ‘আইনের শাসনের নামে এই প্রক্রিয়া মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। আসামি প্রায় দুই বছর ধরে কারাগারে বন্দী। এটি অমানবিক। আইন ও শাসনের প্রতি মানুষের আস্থা কমছে। পরিবারের সদস্যরা হতাশ ও অসহায়।’

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের বিপরীত পাশে সংঘর্ষে সজিব ইসলাম গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলাটি করা হয়। তদন্ত কর্মকর্তা জানান, আনোয়ার হোসেন নাঈম ও বেলাল হোসেন বর্তমানে অন্য মামলায় কারাগারে আছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর