নেত্রকোনায় শেয়ালের কামড়ে আহত ১৭

নেত্রকোনায় শেয়ালের কামড়ে আহত ১৭
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নেত্রকোনার মদন উপজেলায় শেয়ালের কামড়ে আহত হয়েছেন ১৭ জন। বুধবার রাতে উপজেলার চানগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

আহতদের মধ্যে ১৫ জনকে মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক আব্বাস আলী।

তারা হলেন- আক্তার (১০), মোরসালিন (১৭), শিফা আক্তার (২৯), সালমা আক্তার (২৪), জেসমিন আক্তার (৪৫), এরশাদ মিয়া (৩৫), শামীম মিয়া (৩৮), আঙ্গুর মিয়া (৫০), তাইজুল (৬), আসব আলী (৭৫), মারিয়া আক্তার (৩), লিজা আক্তার (৯), আবির (২) ও কাইয়ূম মিয়া (৪০)। তারা সকলেই চানগাঁও গ্রামের বাসিন্দা।

আহত এরশাদ মিয়া বলেন, ‘আমি প্রতিদিনের মতো রাতের খাওয়া শেষে ঘরের বাইরে বের হয়েছিলাম। হঠাৎ একটা শেয়াল এসে কিছু বুঝে ওঠার আগেই আমাকে কামড়ে দেয়। শুধু আমাকে নয়, প্রতিবেশী আরও ১৭ জনকে কামড়িয়েছে। এরপর থেকে আমরা আতঙ্কের মধ্যে আছি।’

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্বাস আলী বলেন, ‘বুধবার রাতে শেয়ালের কামড়ে আহত রোগীরা আসেন। আহতদের মধ্যে ১৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad