নেত্রকোনার মার্কেটে আগুন, পুড়ল ২৫টি দোকান

নেত্রকোনার মার্কেটে আগুন, পুড়ল ২৫টি দোকান
নেত্রকোনার মহিউদ্দিন মার্কেটের কাপড়ের পট্টিতে আগুনে দোকান পুড়ে গেছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নেত্রকোনার মদন উপজেলা পৌরশহরের মহিউদ্দিন মার্কেটের কাপড়ের পট্টিতে আগুনে অন্তত ২৫টি দোকান পুড়ে গেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে মার্কেটের কাপড়ের পট্টির একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে মদর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

এ সময় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মার্কেটের ২৫টি কাপড়ের দোকান পুড়ে যায় বলে জানান স্থানীয়রা।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. অলিদুজ্জামান জানান, এ ঘটনায় প্রায় ৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর সঙ্গে মার্কেটের ১৪টি কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং বাকিগুলো আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান তিনি।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম শাহ জানান, ‘মদন পৌরশহরের মহিউদ্দিন মার্কেটে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিসসহ অন্যান্য ফোর্সের দু ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad