মায়ের সঙ্গে পরকীয়া, প্রেমিককে গলা কেটে হত্যা করলেন ছেলে

মায়ের সঙ্গে পরকীয়া, প্রেমিককে গলা কেটে হত্যা করলেন ছেলে
সদর উপজেলার টুপামারী ইউনিয়নের ৮ নং ওয়াডের কিসামত দোগাছি গ্রামে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

নীলফামারীর সদর উপজেলায় পরকীয়া বিবাদের জেরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক পালিয়ে গেলেও তার বাবা-মা ও এক ভাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের ৮ নং ওয়াডের কিসামত দোগাছি গ্রামে ঘটনা ঘটে।

নিহত মতিউল ইসলাম (৪৫) ওই গ্রামের বাসিন্দা হামিদ হোসেনের ছেলে। তার তিন মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে মতিউল ইসলাম একই এলাকার একরামুল হকের স্ত্রী সাহেরা বানুর সঙ্গে পালিয়ে যান। পরে স্থানীয় সালিশে বিষয়টি মীমাংসা করা হলেও দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল।

আরও পড়ুন

ঘটনার দিন রাতে সাহেরা বানুর ছেলে আলামিন ইসলাম (২৩) এবং মতিউল ইসলামের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আলামিন উত্তেজিত হয়ে ধারালো তামাক কাটার কাস্তে দিয়ে মতিউলের গলায় আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad