মতিঝিলে মানব পাচার চক্রের ৪ রোহিঙ্গা গ্রেপ্তার

মতিঝিলে মানব পাচার চক্রের ৪ রোহিঙ্গা গ্রেপ্তার
মতিঝিলে মানব পাচার চক্রের সদস্য চারজন রোহিঙ্গা গ্রেপ্তার
Advertisement
Advertisement

রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে মানব পাচার চক্রের সঙ্গে জড়িত চারজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (ডিবি)।

শুক্রবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি দূর আক্তার (১৯), উম্মে কুলসুম (২০) এবং এক শিশু।

ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানার একটি হোটেলে অভিযান চালিয়ে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের একটি দল তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে মানব পাচারের কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন এবং দুটি ভিসার প্রিন্ট কপি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিবি।

এ ঘটনায় মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad