খিলগাঁওয়ে বাসা থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার

খিলগাঁওয়ে বাসা থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার খিলগাঁও তিলপাপাড়া এলাকায় একটি বাসা থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের কারণে সন্তানকে হত্যার পর মা নিজে আত্মহত্যা করেছেন।

শুক্রবার বিকালে তিলপাপাড়ার একটি বাসা থেকে তাদের মরদেহ পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, দুপুর ২টা থেকে ৪টার মধ্যে তারাবাগ ২ নং গলির পান্না বিল্ডিংয়ের ৩য় তলায় এই ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন নার্গিস (৩৫), এবং তার ছেলে মাহিম (৫)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ বলেন, খিলগাঁও থানা-পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেছে।

পুলিশ জানিয়েছে, নিহত নার্গিসের স্বামী পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। দাম্পত্য ও পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করে ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad