নির্বাচন: শিক্ষা প্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি

নির্বাচন: শিক্ষা প্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি
শ্রেণিকক্ষে মনোযোগের সঙ্গে লেখাপড়া করছে বাচ্চারা। ছবি: সহজপাঠ উচ্চ বিদ্যালয়
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী বুধবার থেকে রোববার পর্যন্ত ছুটি থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে।

সরকারি এক প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব স্কুল–কলেজ বন্ধ থাকবে। এরপর সাপ্তাহিক ছুটি হিসেবে ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) ও ১৪ ফেব্রুয়ারি (শনিবার) শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এ ছাড়া সরকারি ছুটির তালিকা অনুযায়ী শিবরাত্রি ব্রত উপলক্ষে ১৫ ফেব্রুয়ারিও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। ফলে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

গত ২২ জানুয়ারি অনুষ্ঠিত সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad