জাতীয় নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


