নির্বাচনের খবর সংগ্রহে আসতে চান ৪৫ বিদেশি সাংবাদিক

নির্বাচনের খবর সংগ্রহে আসতে চান ৪৫ বিদেশি সাংবাদিক
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য ২৪টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ৪৫ জন সাংবাদিক বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) একটি সূত্র জানিয়েছে, গত রোববার বিদেশি সংবাদমাধ্যমের নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে। এই সময়ের মধ্যে ৪৫ জন সাংবাদিক আনুষ্ঠানিকভাবে অ্যাক্রেডিটেশন বা অনুমতিপত্রের জন্য আবেদন করেছেন।

এর আগে ইসি গণভোট ও সংসদীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি পর্যবেক্ষক ও সংবাদমাধ্যমগুলোকে উন্মুক্ত আমন্ত্রণ জানিয়েছিল।

নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বিদেশি সাংবাদিকদের তালিকাটি এরই মধ্যে নিরাপত্তা ছাড়পত্রের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ছাড়পত্র পাওয়ার পর ভিসা দেওয়ার সুবিধার্থে এই তালিকা বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতেও পাঠানো হবে।

আরও পড়ুন

অন্য এক কর্মকর্তা জানিয়েছেন, অনুরোধের পরিপ্রেক্ষিতে নির্বাচনের খবর সংগ্রহে আসা অ্যাক্রেডিটেশন পাওয়া বিদেশি সাংবাদিকদের জন্য ‘অন-অ্যারাইভাল’ভিসা সুবিধাও দেওয়া হতে পারে।

যেসব সংবাদমাধ্যম অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করেছে তাদের মধ্যে রয়েছে— স্পেনের টিভিই, সামা টিভি, নেদারল্যান্ডসের ডিপ্লোম্যাট ম্যাগাজিন, আসাহি শিমবুন, টোকিও ও দিল্লির এনএইচকে, এবিসি অস্ট্রেলিয়া, জিও নিউজ, কানাডার দ্য গ্লোব অ্যান্ড মেইল, রেডিও র‍্যাডিক্যাল, ডিএসটিভি দার্জিলিং, টোকিওর মাইনিচি শিমবুন, লেটেরা টুয়েন্টিটু, রয়টার্স, সুইডেনের ড্যাগেনস নাইহেটার, আল জাজিরা, দ্য ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর, বেশ কয়েকটি জার্মান সংবাদমাধ্যম, অস্ট্রেলিয়ার এবি টিভি, পাকিস্তান টেলিভিশন, পোল্যান্ডের ডিজিটাল রেডিও ৩৫৭, সিএএন টিভি এবং কোলকাতার এই মুহূর্তে।

নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী বিদেশি সাংবাদিকদের ভোটকেন্দ্র পরিদর্শন, ব্রিফিং এবং নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সহ নির্বাচনী প্রক্রিয়ার খবর সংগ্রহের অনুমতি দেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad