তবুও আশায় বুক বেঁধেছেন বুলবুল

তবুও আশায় বুক বেঁধেছেন বুলবুল
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: বিসিবি
Advertisement
Advertisement

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে সময় বাকি দুই সপ্তাহের কিছু বেশি। এর মধ্যে বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে অন্তর্বতী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠানো হচ্ছে না। আইসিসিও একদিন আগে জানায়, খেললে ভারতের মাটিতেই খেলতে হবে সূচি অনুযায়ী।

তবুও আশা ছাড়ছেন না বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেটারদের সাথে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক বৈঠকের পর এক সংবাদ সম্মেলনের পর বিসিবি সভাপতি জানান, ভারতের বাইরে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্য সরিয়ে নিয়ে এখনো চেষ্টা করে যাবেন তিনি।

বুলবুল বলেন, ‘আমরা আমাদের মতো চেষ্টা করে যাব। আমরা এখনো হাল ছেড়ে দিচ্ছি না। আমরা আবারও আজকে কমিউনিকেশন করব আরো কিছু জিনিস নিয়ে এবং চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে। আমাদের একটাই চাহিদা আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ইন্ডিয়াতে খেলতে চাই না। আমরা শ্রীলঙ্কা বা অন্য দেশে বিশ্বকাপ খেলতে চাই।’

এর আগে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। কোনো একটা দেশের মানুষ অন্য একটা দেশে গেলে সিকিউরিটি রিস্ক আছে কিনা সেটা সরকার বিবেচনা করে দেখে। এটা অন্য কারো বিবেচনার স্কোপ নাই। ‘ 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad