নির্বাচনের আগে রেকর্ড ৩ বিলিয়নের বেশি রেমিট্যান্স

নির্বাচনের আগে রেকর্ড ৩ বিলিয়নের বেশি রেমিট্যান্স
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

পরপর দুই মাস ফের প্রবাসী আয় তিন বিলিয়ন ডলার ছাড়াল। আগের মাসের ধারাবাহিকতায় সদ্য বিদায়ী জানুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার।

রোববার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ৪৫ শতাংশ। এর আগের মাস ডিসেম্বরে বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আসে ৩২২ কোটি ৪২ লাখ ডলার। গত বছরের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫০ লাখ ডলার।

প্রবাসী আয়ের নাজুক অবস্থা কাটিয়ে ওঠার পর গত বছরের ফেব্রুয়ারি থেকে রেমিট্যান্স আড়াইশ কোটি ডলারের বেশি আসতে শুরু করে। এরপর রেমিট্যান্স আর নিচে নামেনি।

গত বছরের মার্চে রেমিট্যান্স দাঁড়ায় ৩২৯ কোটি বা ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলারে। পরের মাসগুলোতেও প্রায় তিন বিলিয়ন ডলারের কাছাকাছি ছিল। সেই ধারাবাহিকতায় গত ডিসেম্বরে দেশে তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসে।

আরও পড়ুন

সাধারণত রোজা, ঈদ ও বাংলা নববর্ষকে ঘিরে প্রবাসীরা অন্য সময়ের তুলনায় বেশি অর্থ দেশে পাঠিয়ে থাকেন।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, এবার নির্বাচনকে ঘিরে অনেক প্রার্থী ক্রাউড ফান্ডিং সংগ্রহ করেছেন। সেখানে প্রবাসীরাও অর্থ পাঠিয়েছেন।

অন্যদিকে, এশিয়ার কয়েকটি দেশে ডলারের মান কমলেও বাংলাদেশে বিনিময় হার স্থিতিশীল রয়েছে। এমনকি প্রতিবেশী দেশ ভারতের রুপিও ডলারের বিপরীতে পতন হয়েছে। এই দুটি কারণে জানুয়ারিতেও প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad