ইসলামের লেবাসে ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ ইসলামী আন্দোলনের

ইসলামের লেবাসে ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ ইসলামী আন্দোলনের
নির্বাচনী জনসভায় বক্তব্য দেন সৈয়দ রেজাউল করীম। রোববার রাতে সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

কিছু লোক ইসলামের লেবাস পরে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেছেন, ‘কিছু সোনা যেমন দেখতে আসল মনে হলেও ভেতরে ইমিটেশন থাকে, তেমনি কিছু লোক ইসলামের লেবাস পড়ে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে।’

রোববার রাতে নোয়াখালীর সোনাইমুড়ীতে নোয়াখালী-১ আসনে হাতপাখার প্রার্থী জহিরুল ইসলামের সমর্থনে সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, ‘একটি বিশেষ গোষ্ঠী ইসলামের নাম ব্যবহার করে আসলে আমেরিকা ও ভারতের মতো দেশগুলোর আদর্শ এবং বিদেশি সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়। তারা আসলে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে।’

আরও পড়ুন

তিনি দাবি করেন, প্রচলিত নিয়মে দেশ পরিচালনার ফলে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বক্তব্যে তিনি মায়েদের সন্তান হারানো, দেশ থেকে হাজারো কোটি টাকা পাচার এবং দুর্নীতিতে বাংলাদেশের বারবার শীর্ষস্থানে থাকার বিষয়টিও তুলে ধরেন।

জনসভায় ইসলামী আন্দোলনের আমির সারা দেশের মানুষকে এই ‘ধোঁকাবাজি’ থেকে সতর্ক থাকার এবং সত্য ও সঠিক আদর্শের পথে চলার আহ্বান জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad