নিখোঁজের তিনদিন পর টাঙ্গাইলে নারীর পা বাঁধা মরদেহ উদ্ধার

নিখোঁজের তিনদিন পর টাঙ্গাইলে নারীর পা বাঁধা মরদেহ উদ্ধার
নিহত গোলাপী বেগম (৩৫)
Advertisement
Advertisement

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিনদিন পর গোলাপী বেগম (৩৫) নামে এক নারীর পা বাধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে মির্জাপুর থানা সংলগ্ন বারোখালী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিন সন্তানের জননী নিহত গোলাপী বেগম মির্জাপুর পৌর এলাকার বাওয়ার রোডের বাসিন্দা এবং পোষ্টকামুরী দক্ষিণ পাড়ার আব্দুল কাদের মিয়ার স্ত্রী।

পরিবার জানায়, তিন দিন আগে গোলাপী বাসা থেকে বের হন। এর পর থেকে তার আর খোঁজ মেলেনি। রোববার সকালে স্থানীয় লোকজন থানার পাশে খালে, ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিআই তার দিয়ে পা বাধা অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘গোলাপী বেগম তিন দিন আগে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরনের কাপড় দেখে নিহতের স্বামী মরদেহ সনাক্ত করে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর