সাভারে এনসিপির সভায় হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে জড়িতদের সবাইকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সকালে সচিবালয়ে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘নাহিদ ইসলাম একটা দলের প্রধান হিসেবে দায়িত্বশীল বক্তব্য দিতে পারতেন কিন্তু তিনি দিয়েছেন রাজনৈতিক বক্তব্য। তিনি বলেছেন, “সরকার এ ঘটনার পেছনে আছে”, কিন্তু সে তথ্য সঠিক নয়।’
জুলাই জাদুঘর ৫ আগস্ট খুলে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘কিছু মানুষ জুলাই নিয়ে কটূক্তি করছে, তবে এ কটূক্তি অপরাধ হিসাবে গণ্য করা হচ্ছে না। এটা ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে কিনা তা আলোচনা হতে পারে।’
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচন এ বছর অক্টোবরে শুরু হয়ে আগামী বছর অক্টোবর নাগাদ শেষ হবে।


