নারিন্দায় এসি বিস্ফোরণে দগ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক

নারিন্দায় এসি বিস্ফোরণে দগ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক
Advertisement
Advertisement

ঢাকার নারিন্দায় এসি বিস্ফোরণে দগ্ধ ৩ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, আগুনে গৃহকর্তা মুক্তার ব্যাপারীর (৫৫) শরীরের ২২ শতাংশ, তার স্ত্রী সেলিনা বেগমের (৪৬) ২০ শতাংশ এবং ছেলে সেলিম ব্যাপারীর (২৫) শ্বাসনালীসহ শরীরের শতভাগ পুড়ে গেছে।

শাওন বিন রহমান বলেন, রাতেই তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়। বাবা-মায়ের তুলনায় ছেলের অবস্থা খুবই আশঙ্কাজনক।

সেলিমের খালাতো ভাই আবির হোসেন জানান, নারিন্দার ৩য় তলার ওই বাসায় পরিবারটি ভাড়া থাকে। ধোলাইপাড়ে মুক্তার ব্যাপারীর এসি, ফ্রিজের কম্প্রেসারের দোকান রয়েছে। তবে দোকানের মালামাল বাসাতেও রেখেছিলেন। রাতে ফোনের মাধ্যমে ওই বাসায় দুর্ঘটনার খবর শুনতে পান তিনি। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি বলতে পারেননি তিনি।

তিনি আরও জানান, পরিবারের ৩ সদস্যই থাকতেন বাসাটিতে। বিস্ফোরণে বাসাটির সব তছনছ হয়ে গেছে। সেলিমের সমস্ত শরীর পুড়ে গেছে। তার বাবা মায়ের অবস্থাও গুরুতর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad