নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচির ব্যানার ছেঁড়ায় যুবক আটক

নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচির ব্যানার ছেঁড়ায় যুবক আটক
আটককৃত যুবকের নাম সানি ইসলাম
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে বাউলদের ওপর হামলার বিচার দাবিতে আয়োজিত কর্মসূচির ব্যানার ছিঁড়ে ফেলায় এক যুবককে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে।

রোববার বিকাল তিনটার দিকে নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

আটককৃত যুবকের নাম সানি ইসলাম (২২)। সে নারায়ণগঞ্জ সদরের উত্তর চাষাড়ার বাকিরুদ্দিন মিয়ার বাসার ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ।

এ ঘটনার পরপরই শহীদ মিনার এলাকা ঘিরে পুলিশ সদস্যরা অবস্থান নেন এবং ভাসমান হকারদের সরিয়ে দেওয়া হয়। বিকেল সোয়া চারটার দিকে সেখানে শুরু হয় বাউল শিল্পী ও ওলি-আউলিয়ার ভক্ত-আশেকানদের আয়োজিত সমাবেশ। সমাবেশে মাজারে হামলা এবং বাউলদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সাধারণ সম্পাদক দিনা তাজরিন, সুজনের জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, বাউল শিল্পী ইউনূস ভান্ডারী, চান মিয়া, ফকির শাহ জালালসহ আরও অনেকে।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমদ জানান, যেকোনো উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে তারা প্রস্তুত আছেন এবং সমাবেশস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব ১১-এর সদস্যরাও অবস্থান নিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad