নারায়ণগঞ্জে ইপিলিয়ন গ্রুপের বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৩০ শিক্ষার্থী

নারায়ণগঞ্জে ইপিলিয়ন গ্রুপের বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৩০ শিক্ষার্থী
নারায়ণগঞ্জে বন্দর এলাকার রিয়াজ পাবলিক স্কুলে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বৃত্তি পরীক্ষার আয়োজন করেছিল ইপিলিয়ন গ্রুপ। এতে অংশ নেয় জেলার ২৫টি স্কুলের ষষ্ঠ শ্রেণির ১৩০ শিক্ষার্থী।

শনিবার বন্দর এলাকার রিয়াজ পাবলিক স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য আয়োজন করা এ পরীক্ষার মাধ্যমে ৫০ জনকে বাছাই করা হবে।

ইপিলিয়ন ফাউন্ডেশনের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো-শিক্ষাজীবনে অধ্যবসায় ও শ্রেষ্ঠত্বের অনুপ্রেরণা জোগানো এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা।

আরও পড়ুন

আয়োজকরা জানান, নির্বাচিত শিক্ষার্থীরা বছরে ছয় হাজার টাকা করে বৃত্তি পাবে। এই সহায়তা তাদের শিক্ষাজীবনকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

ইপিলিয়ন ফাউন্ডেশন দীর্ঘমেয়াদী শিক্ষা সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করছে। যাতে আরও বেশি শিক্ষার্থী নিয়মিত সহায়তা পায় বলেও জানান তারা।

শিক্ষাখাতে ইপিলিয়ন গ্রুপের এই উদ্যোগকে স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা স্বাগত জানিয়েছেন। তারা জানান, এ ধরনের বৃত্তি পরীক্ষার কারণে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা আত্মবিশ্বাস নিয়ে পড়াশোনায় এগিয়ে যেতে পারে।

ইপিলিয়ন গ্রুপের সিএসআর বিভাগের ডেপুটি ম্যানেজার বিপাশা নৌরিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে দ্বিতীয়বারের মতো এই উদ্যোগটি বাস্তবায়ন করতে পারছি। আমাদের লক্ষ্য শুধু আর্থিক সহায়তা প্রদান নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব এবং শিক্ষার প্রতি গভীর অনুরাগ সৃষ্টি করা। আমরা বিশ্বাস করি, এই ৫০ জন মেধাবী শিক্ষার্থী ভবিষ্যতে তাদের মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad