নাইমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

নাইমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক আওয়ামী লীগ এমপি নাইমুর রহমান দুর্জয়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক আওয়ামী লীগ এমপি নাইমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগে বলা হয়েছে, তিনি অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার ও সন্দেহজনক আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত।

দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে।

আরও পড়ুন

এর আগে, ২১ জানুয়ারি রাজধানীর লালমাটিয়ায় নাঈমুর রহমান দুর্জয়ের নামে থাকা ২ হাজার ৫২৩ বর্গফুটের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের আদেশ দেয় ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। এছাড়া ১২টি ব্যাংক হিসাব জব্দের আদেশও দেয়া হয়।

২০২৪ সালের ৩ অক্টোবর, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় এবং তার স্ত্রী ফারহানা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেয় আদালত।

দুদকের পক্ষ থেকে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেয়।

ওই আবেদনে বলা হয়, নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad