নয়াপল্টনে তারেক রহমান, স্লোগানে মুখর এলাকা

নয়াপল্টনে তারেক রহমান, স্লোগানে মুখর এলাকা
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সন্ধ্যা ৭টায় তিনি কেন্দ্রীয় কার্যালয়ে যান বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নিজের চেম্বারে অফিস শুরু করেন। বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে দল ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করছেন তিনি।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী নয়াপল্টনে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়ছেন

এর আগে প্রধানমন্ত্রী সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় অংশ নেন। তার সভাপতিত্বে বৈঠকে সংসদ অধিবেশনের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সেখান থেকে প্রধানমন্ত্রী নয়াপল্টনে পৌঁছান।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরে এই প্রথম দলীয় কার্যালয়ে আসলেন তারেক রহমান। দলের চেয়ারম্যান আসবেন জেনে বেলা আড়াইটা থেকে নেতাকর্মী, সমর্থকরা কার্যালয়ের সামনে সমবেত হতে থাকেন। বিকাল সাড়ে ৪টার থেকে নয়াপল্টনের সড়কে মানুষের ঢল নামে।

নেতাকর্মীরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম’ স্লোগানে মুখর করে রাখেন পুরো এলাকা।

এদিকে প্রধানমন্ত্রী দলীয় কার্যালয় আসবেন বলে সকাল থেকে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপির কার্যালয় এবং এর চারপাশে অবস্থান নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad