সেলফি তুলতে গিয়ে নব দম্পতির মৃত্যু

সেলফি তুলতে গিয়ে নব দম্পতির মৃত্যু
Advertisement
Advertisement

রাজধানীর উত্তরা পূর্ব কোটবাড়ি রেলগেট এলাকায় সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে স্বামী-স্ত্রীর।

শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাসুম মিয়া (২৩) ও তার স্ত্রী ইতি আক্তার (২০)।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, নব দম্পতি মাসুম-ইতি রেললাইনে দাড়িয়ে সেলফি তুলছিলেন। এসময় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। মাসুম মিয়ার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়, ইতির গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। প্রেমের সম্পর্ক ছিল মাসুম-ইতির। কয়েক দিন আগে পরিবারের অমতে তারা বিয়ে করেন। তারা বিয়ের পর ঢাকায় দক্ষিণখান এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকছিলেন।

আরও পড়ুন

তাদেরকে হাসপাতালে নিয়ে যান শুভ হাসান নামের এক যুবক। তিনি জানান, উত্তরা পূর্ব থানার ৮ নম্বর সেক্টরের শেষ মাথায় রেল ক্রসিংয়ে সন্ধ্যায় অবস্থান করছিলেন এই দম্পতি। তারা রেললাইন দিয়ে হাঁটছিলেন এবং সেলফি তুলছিলেন।

সন্ধ্যা সোয়া ছয়টার দিকে একটি ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল, আরেকটি ট্রেন টঙ্গীর দিকে যাচ্ছিল। দুই ট্রেনের ক্রসিংয়ের সময় ধাক্কা লেগে তারা দুজনেই আহত হন। কিছুক্ষণ পর ঘটনাস্থলে মারা যান ইতি। মাসুমকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, ‘আমরা শুনেছি সেলফি তোলার সময় টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় নব দম্পতির মৃত্যু হয়েছে। ইতি নামের নববধূর মরদেহ আমরা ঘটনাস্থলে পেয়েছি, তা পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার স্বামী মাসুম মিয়ার পরিবারের সাথে কথা হয়েছে। স্বজনরা আসলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad