ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ খুবই দ্রুত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘খুব বেশি দেরী হলে ১৬ বা ১৭ ফেব্রুয়ারি শপথ হবে, এর পরে না। সব শপথই এর মধ্যে হয়ে যাবে।’
শনিবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রেস সচিব।
শফিকুল আলম বলেন, ‘ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে। এরইমধ্যে গেজেট হয়েছে। বাকি কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রধান উপদেষ্টা গতকাল এবং আজ কাজ করছেন। উপদেষ্টা পরিষদও কাজ করছে।’
নবনির্বাচিতদের কে শপথ পড়াবেন তা পরে জানানো হবে বলেও জানান তিনি।


