নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
নিহত মোটরসাইকেল চালক মো. নজরুল মুন্সি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নড়াইল সদর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক মো. নজরুল মুন্সি (৫০) নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার ভওয়াখালি গ্রামের মৃত গনি মুন্সির ছেলে।

রোববার বিকালে উপজেলার যশোর-কালনা মহাসড়কের নাকসী মাদরাসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে এদিন সন্ধ্যায় খুলনা সিটি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন বিকালে নজরুল মুন্সি মোটরসাইকেলে কালনা-যশোর মহাসড়ক দিয়ে নাকসী মাদরাসা থেকে নড়াইল শহরে ফিরছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি পড়ে যান।

পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক নজরুলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পরামর্শ দেন।

তাকে খুলনা সিটি মেডিকেলে নেওয়া হলে এদিন সন্ধ্যায় তিনি মারা যান।

নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, দুর্ঘটনার বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন উল্লেখ করে এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad