নড়াইলে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর স্বজনরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম সোহাগ শেখ। সে কাশিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলী শেখের ছেলে এবং বাহিরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে সোহাগের মা তাকে খাবার খেতে ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে তিনি ঘরে গিয়ে সোহাগকে ঝুলন্ত অবস্থায় দেখেন। এরপর তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ‘খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহটি হেফাজতে নেওয়া হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad