ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। মঙ্গলবার বিকালে এ কথা জানিয়েছেন তার সহধর্মিনী আফরোজা আব্বাস।
তিনি জানান, প্রতিদিন মির্জা আব্বাসকে ফিজিওথেরাপি দেয়া হচ্ছে। এখন তার অবস্থা ভালো। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। মির্জা আব্বাসের জন্য সবার কাছে দোয়া চান আফরোজা আব্বাস।
গত ১১ মার্চ ইফতারের সময়ে হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হলে মির্জা আব্বাসকে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতাল ভর্তি করা হয়। নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল টিম দ্রুত মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করে। অস্ত্রোচারের পর ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে টানা একমাস চিকিৎসকদের নিবিড় চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়ে উঠেন মির্জা আব্বাস।
পরে চিকিৎসকদের পরামর্শে ফিজিওথেরাপির জন্য মির্জা আব্বাসকে গত ১৪ এপ্রিল মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।


