ধলেশ্বরীতে ঝড়ের কবলে যাত্রীবাহী লঞ্চ, নৌ পুলিশের তৎপরতায় উদ্ধার

ধলেশ্বরীতে ঝড়ের কবলে যাত্রীবাহী লঞ্চ, নৌ পুলিশের তৎপরতায় উদ্ধার
Advertisement
Advertisement

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে উত্তাল ঢেউ ও কালবৈশাখীর তীব্র ঝড়ের কবলে পড়া একটি যাত্রীবাহী লঞ্চ নৌ পুলিশের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছে। ঈগল -৯ নামের লঞ্চটি ঢাকা থেকে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে চাঁদপুর যাচ্ছিল।

রোববার সন্ধ্যায় সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে রওনা করার পর মুন্সিগঞ্জের  কাঠপট্টি এলাকায় পৌঁছালে যাত্রী বোঝাই লঞ্চটি কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে।

এ সময় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝড়ের তীব্রতায় লঞ্চটির নিয়ন্ত্রণ বেগতিক হয়ে পড়লে নারী, শিশুসহ যাত্রীরা প্রাণ বাঁচাতে দিগবিদিক ছুটোছুটি করতে থকেন।

ঝড়ের কবলে পড়া লঞ্চ। ছবি: টাইমস

ঝোড়ো হাওয়ায় সঙ্গে উত্তাল ঢেউয়ের তোড়ে লঞ্চটি এক পর্যায়ে চড়ে আটকা পড়ে।

আরও পড়ুন

খবর পেয়ে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

ফাঁড়ির ইনচার্জ জানান, মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির তাৎক্ষণিক হস্তক্ষেপে ঝড়ের কবলে পড়া লঞ্চের সব যাত্রীকে শান্তিপূর্ণভাবে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

রাত ৯টার দিকে এম ভি জামাল নামের আরেকটি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে আসার পর নৌ পুলিশ চড়ে আটকে পড়া সব যাত্রীদের ঐ লঞ্চে নিরাপদে তুলে দেয়।

এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলেও আশ্বস্ত করেছে মুক্তারপুর নৌ পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad