রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু
রাঙামাটিতে মারা যাওয়া বন্য হাতি
Advertisement
Advertisement

রাঙামাটির লংগদু উপজেলায় এক বন্যহাতির মৃত্যু হয়েছে। মৃত হাতিটি কয়েক সপ্তাহ ধরে অসুস্থ ছিল।

বন্যহাতিটি প্রায় দেড় সপ্তাহ আগে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিল। রোববার সকালে উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের একটি গ্রামে হাতিটির মৃত্যু হয়। হাতিটির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা এলিফ্যান্ট রেসপন্স টিমকে জানালে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়।

কাঁচালং ফরেস্ট চেক স্টেশনের কর্মকর্তা আব্দুল কাইয়ুম নিয়াজী জানান, মৃত হাতিটি কয়েক সপ্তাহ ধরে অসুস্থ ছিল। গত ১০ এপ্রিল পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভেটেরিনারি সার্জারি বিভাগের অধ্যাপক বিবেক চন্দ্র সূত্রধরের নেতৃত্বে ডুলাহাজারা সাফারি পার্ক ও সিভাসুর একটি যৌথ বিশেষজ্ঞ দল অসুস্থ বন্যহাতিটিকে উদ্ধার করে চিকিৎসা দেয়।

এরপর থেকে নিয়মিতভাবে হাতিটিকে ওষুধ দেওয়া হচ্ছিল। রোববার সকালে এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা হাতিটিকে ওষুধ খাওয়াতে গেলে সেটিকে মৃত অবস্থায় দেখতে পান।

তিনি আরও জানান, মৃত পুরুষ হাতিটির পাশে একটি স্ত্রী হাতি দীর্ঘ সময় দাঁড়িয়ে শোক প্রকাশ করতে দেখা যায়। স্ত্রী হাতিটি সরে গেলে মৃত হাতিটির ময়নাতদন্ত শেষে দাফনের ব্যবস্থা করা হয়।

বন বিভাগের তথ্যমতে, মৃত হাতিটির বয়স আনুমানিক ৬৫ বছর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad