ধর্ষণ মামলায় চাঁদপুরে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

ধর্ষণ মামলায় চাঁদপুরে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার
অভিযুক্ত আসামি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে ধর্ষণ মামলার আসামি চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. মেহেদী হাছানকে (৩৯) গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

শনিবার বিকাল সাড়ে ৪টায় তাকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করেন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলিম।

গ্রেপ্তার আসামি মেহেদী হাছান জেলার কচুয়া উপজেলার ফতেপুর তুলপাই গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে।

ধর্ষণের ঘটনার সময় তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চাঁদপুর সদর হাসপাতালে কর্মরত।

আরও পড়ুন

আর ধষর্ণের শিকার এবং মামলার বাদী স্থানীয় একটি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আসামি মেহেদী হাছান ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করে। এতে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়।

মামলাটি তদন্ত করে পিবিআই কুমিল্লা।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ‘তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। তাকে আদালতে সোপর্দ করা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad